শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বিদ্যুৎ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত, ৩ বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয় সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা রাণীশংকৈলে মির্জা রুহূল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং শুভ উদ্বোধন  বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ। কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রতাপনগরে ২৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে আট মাসে একের পর এক সাফল্যঃ কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি,গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ আবু বকর সিদ্দিক সানার পিতা মরহুম আব্দুর রহমান সানার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর কাদাকাটি ইউনিয়নের টেকা পশ্চিমপাড়া বায়তুল তাকওয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি মরহুম আব্দুর রহমান সানার রুহের মাগফিরাত কামনা করে বলেন,মানুষের জীবনের প্রকৃত সাফল্য নিহিত রয়েছে নেক আমল ও মানুষের কল্যাণে কাজ করার মধ্যে। মরহুমের জীবনের ভালো কাজগুলো স্মরণ করে তাঁর জন্য বেশি বেশি দোয়া করার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,উপজেলা নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ নুরুল আবছার মুর্তাজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক এবং বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম।

বক্তারা মরহুম আব্দুর রহমান সানার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এ সময় সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, মাওঃ গোলাম মোস্তফাসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম আব্দুর রহমান সানার রুহের মাগফিরাত,কবর জিয়ারত,কবরের আজাব থেকে নাজাত এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews