
মোঃ খায়রুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে ‘মির্জা রুহূল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ইং অনুষ্ঠিত
স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আজ ১৪ আগস্ট ২০২৬ ইং রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি প্রচারে রয়েছে জিয়া সাইবার ফোর্স। সার্বিক সহযোগিতায় রয়েছে রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদল এবং আয়োজক হিসেবে রয়েছে যুব ঐক্য, রাণীশংকৈল।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ পয়গাম আলী। উদ্বোধক হিসেবে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব চৌধুরী মোঃ মাহবুবুল্লাহ আবু নূর।
এছাড়া অতিথি হিসেবে রয়েছেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ শাহজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মহসিন আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ এবং অন্যান্য স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, জনাব মোঃ নুরনূরী, জনাব মোঃ শাহাদাত হোসেন, জনাব মোঃ মাহমুদুল নবী পান্না বিশ্বাস, জনাব আব্দুল বাছির রহমান, জনাব এম আর বকূল মজুমদার, জনাব শামীম হোসেন সুমনসহ আরও অনেকে।
টুর্নামেন্টটির ব্যবস্থাপনায় রয়েছেন জনাব প্রভাষক মোঃ ওমর ফারুক, জনাব মোঃ মমিন হোসেন এবং জনাব মোঃ মুক্তারুল ইসলাম। আর টুর্নামেন্টের সভাপতির দায়িত্বে রয়েছেন, জনাব মোঃ আকতারুল ইসলাম আকতার, যিনি রাণীশংকৈল যুব ঐক্য ও সাধারণ সম্পাদক রাণীশংকৈল উপজেলা যুবদলের সঙ্গে সম্পৃক্ত
এদিকে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন, জনাব প্রভাষক মোঃ কায়েদুল ইসলাম এবং জনাব প্রভাষক আল মামুনুর রশিদ (মিঠু)।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একটি সুন্দর ও প্রতিযোগিতামূলক ক্রীড়া পরিবেশ তৈরির পাশাপাশি তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
‘মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উপলক্ষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টে সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষকে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।