শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বারী আটক সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ  কলারোয়ায় কিডনি রোগে আক্রান্ত তাঁতিদল নেতার ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু, জেনারেল হাসপাতালে এসটিএস উদ্বোধন তালায় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ নিখোঁজ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র  ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তালায় বাল্যবিবাহের উপর নিষেধজ্ঞা আরোপ  ডোপ টেস্টের যুগান্তকারী নির্দেশ দিয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ

সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ 

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম সাতক্ষীরা জেলা

 

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পী তার ভাই রাজিব ও ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান সহ একাধিক নেতাকর্মীর ওপর নিশিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামীলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে সদর উপজেলা ছাত্রদলের আয়োজনে সমবেশ শেষে সদর থানার সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, জেলা জাসাসের সাধারন সম্পাদক ফারুক হোসেন, জেলা তাঁতি দলের সেক্রেটারি মোহাম্মদ সাহেব আলী, পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ নাহিদ হাসান এবং আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকু প্রমুখ।

 

এসময় বক্তরা বলেন, ছাত্রদলের নেতৃত্বকে ভয় দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত করতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ছাত্রদল কোনো অন্যায়-অত্যাচারের কাছে মাথা নত করবে না। মামলা হওয়া সত্ত্বেও আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা সদর থানার ওসির পদত্যাগ দাবি করেন।একই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবী জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews