
নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার
(১৩ই আগস্ট)বেলা ১১.০০ ঘটিকার সময় মাদারীপুর জেলাধীন ডাসার উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে মাদারীপুর জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। প্রধান অতিথি সকল অংশগ্রহণকারীদের বলেন আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা
আপনাদের ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার সন্তান ঠিক মতো স্কুলে যায় কিনা পড়াশোনা ঠিকমতো করে কিনা। স্কুলে সরকারী ভাবে যে খাবার সরকার থেকে দেয়া হয় সেই সকল খাবার ঠিকমতো পায় কিনা এসব ব্যাপারে খেয়াল রাখবেন।
কোন বাচ্চা যেন বিপদগামী না হয় যেমন মদ গাঁজা সিগারেট এগুলো থেকে বাচ্চাদের সতর্ক রাখবেন।
প্রধান অতিথি এক পর্যায়ে সকল অংশগ্রহণকারীদের মাঝে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনারা নিশ্চয় অবগত আছেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অনধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত ভরণপোষণের মামলা ও নিষ্পত্তি করতে পারে। তাই আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই গ্রাম আদালতের প্রচার- প্রচারণা করবেন। গ্রাম আদালতে নামমাত্র খরচে বিচার পাওয়া যায়। থানা কোর্টে গিয়ে মামলা করলে অনেক সময় নষ্ট হয় এবং অনেক টাকা খরচ হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী, গ্রাম আদালতের ডাসার উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন,৫১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রতিটি স্কুলের একজন করে নারী অভিভাবক, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।