মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা  সাতক্ষীরায় জেলা প্রশাসকের সাথে দুই সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয চুয়াডাঙ্গায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভি’র স্টাফ রিপোর্টার বহিষ্কার নীতিমালা লঙ্ঘন ও শৃঙ্খলাভঙ্গে চার সাংবাদিক বহিষ্কার প্রতারণা রোধে কর্তৃপক্ষের কড়া সতর্কতা আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। তার এমপি পদের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে শিগগিরই নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক চিঠি পাঠানো হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়। ওই আবেদনের ওপর ভিত্তি করে সংসদ সচিবালয় থেকে আইনানুগ পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আইনি প্রক্রিয়া অনুযায়ী, চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন যদি সাতক্ষীরা-৪ আসনটি শূন্য ঘোষণা করে, তবে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের অবগতির জন্য উপস্থাপন করা হবে। তখন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদে আসন শূন্য হওয়ার বিষয়টি ঘোষণা করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews