রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব ” রোবোফিউশন ১.০”  খুলনায় জলাবদ্ধতা নিরসনে কেডিএ লিংক রোড সংলগ্ন নতুন ড্রেন কাজের উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক জাতির মেরুদণ্ড সোজা হবে না বাঁকা হবে সেটা নির্ভর করে আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর রাজৈরে   এমপি জাহান্দার আলী জাহান  সুন্দরবনের কেওড়া ফল পুষ্টিগুণে সমৃদ্ধ উপকূলের এক অনন্য প্রাকৃতিক সম্পদ সংবাদ সম্মেলনে চম্পা মল্লিকের অভিযোগ মিথ্যা অপপ্রচার, হামলা ও নিরাপত্তাহীনতায় পরিবার আশাশুনিতে খাস জমি ছাড়তে হুমকি প্রদান,আতঙ্কে পরিবার থানায় জিডি তালায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম গণসংযোগে জনসম্পৃক্ততা বৃদ্ধি মাদারীপুরের ডাসারে পৃথক দুটি সাড়াঁশি অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গোদাগাড়ীতে ৫০ পিস  ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম গণসংযোগে জনসম্পৃক্ততা বৃদ্ধি

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মােঃ ছাবেদুল সরকারপাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণার পর থেকে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সাইদুল ইসলাম । নির্বাচন ঘনিয়ে আসার আগেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর গণসংযোগে জনসম্পৃক্ততাও বাড়ছে।অবহেলিত লক্ষীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যার কথা শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন তিনি।

 

গণসংযোগকালে মোঃসাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে লক্ষীপুর ইউনিয়ন শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, মসজিদ, মাদরাসা, কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। নির্বাচিত হলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।তিনি বলেন, আমি ক্ষমতার জন্য নয়, লক্ষীপুরের অবহেলিত, মেহনতী ও প্রান্তিক মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করতে চাচ্ছি । ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি, স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

 

তিনি আরও জানান, মানুষের যাতায়াতের সুবিধার্থে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কৃষকদের প্রয়োজনীয় সহায়তা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে থাকবে।এদিকে প্যানেল চেয়ারম্যান থাকা অবস্হায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু প্রকল্প এখনো বাস্তবায়ন হয় নাই সেই অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার লক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ শুরু করেছি, এবং লক্ষীপুর ইউনিয়ন বাসীর ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়, মাধ্যমে তিনি ভোটারদের কাছে তাঁর পরিকল্পনা তুলে ধরছেন। বিভিন্ন বাজার, চায়ের দোকান ও জনসমাগমস্থলেও আগামী লক্ষীপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন নিয়ে আলোচনা বাড়ছে।

 

স্থানীয় কয়েকজন ভোটার জানান, মোঃ সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মেম্বার হয়ে। এ কারণে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতাকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। তবে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত ভোটাররাই ব্যালটের মাধ্যমে নির্ধারণ করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews