মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা জেলা রেজিস্ট্রি অফিস ভবন ঝুঁকিপূর্ণ: পরিত্যক্ত ঘোষণা ও নতুন বহুতল ভবন নির্মাণের দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে  পাটকেলঘাটা থানার ওসি শফিক রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত দালালের ঝোকায় পরে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, ভুক্তভোগীদের নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত খাজরায় মেম্বার প্রার্থী মিজানুর ও গ্রামবাসীর উদ্যোগে শ্মশানঘাটের পাইলিং কাজ শুরু রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন। কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত  পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের  ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস রোডের আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে দুই আরোহী ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews