সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন হাজারো নক্ষত্র গড়ার কারিগর নজরুল ইসলাম স্যার আর নেই, ফরিদপুর চিথুলিয়ায় চায়ের দোকানদার ও মসজিদ-ঈদগাহের খাদেম নিখোঁজ রাজধানীতে চিকিৎসা নিতে এসে নিখোঁজ পাবনার বৃদ্ধ ইসহাক আলী, ধানমন্ডি থানায় জিডি মাদারীপুরের রাজৈরে বাঁশ বোঝাই ট্রাক উল্টে চালক নিহত। জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরায় শাখরা ব্রিজ সংস্কার কাজ শুরু হবে -আলহাজ্ব আব্দুর রউফ মামা কর্তৃক আপন ভাগ্নের সাথে প্রতারণা, লাখ লাখ টাকা আত্মসাৎ উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার প্রাইম ইউনিভার্সিটি ‘ল’ এলামনাই এসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সম্পাদক ও সাংবাদিক ইলিয়াস হোসেন রুবেল; ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ পরিবারের শুভেচ্ছা তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

হাজারো নক্ষত্র গড়ার কারিগর নজরুল ইসলাম স্যার আর নেই,

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আবু রায়হান, সাতক্ষীরা প্রতিদিন

 

সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হাজারো শিক্ষার্থীর স্বপ্ন গড়ার কারিগর জনাব নজরুল ইসলাম আর নেই। দীর্ঘদিন নিউমোনিয়ায় আক্রান্ত থাকার পর গত ২১ জুন ২০২৬ তারিখ রাত সাড়ে ১২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

নজরুল ইসলাম স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের কাছে পিতৃতুল্য অভিভাবক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

তাঁর মৃত্যুতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা, বিনয় ও সদাহাস্যোজ্জ্বল ব্যক্তিত্বের স্মৃতিচারণ করছেন।

 

শোকাহতরা জানান, নজরুল ইসলাম স্যারের মতো নিবেদিতপ্রাণ শিক্ষক সমাজে বিরল। তাঁর অবদান শিক্ষার্থীদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

 

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর অগণিত ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা।

 

আল্লাহ তায়ালা মরহুম নজরুল ইসলাম স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews