রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

স্মরণকালের সেরা মিছিল পাল্টে যেতে পারে ভোটের হিসাব

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরা সদর উপজেলায় স্মরণকালের সেরা নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জামায়াত ইসলামীর ৭ নং ওয়ার্ড বাসীর আয়োজনে এ মিছিল বের হয়। এর আগে মিছিল হলোও এমন বৃহৎ মিছিল দেখা যায়নি। মিছিল দেখে এলাকাবাসীর মধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে তাঁরা বলেন, এবার দাঁড়িপাল্লার কোন বিকল্প নেই। মিছিল টি শুরু হয়েছে শ্রীরামপুর ফুটবল মাঠ থেকে। মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান। তিনি  বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা -২ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক কে সর্বোচ্চ ভোট দিয়ে সাতক্ষীরার স্মরণকালের ইতিহাস তৈরি করবো ইনশাল্লাহ। ভোটের মাঠে আমাদের নেতা – কর্মীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহারা দিতে হবে এবং ব্যালটে মাধ্যমে আমরা যোগ্য জবাব দেব। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি নাঈমুর রহমান, ইউনিয়ন আমীর আনোয়ার কবির, জামায়াতের ০৭ নং ওয়ার্ড সভাপতি জুম্মন আলী, ইউনিয়ন বাইতুলমাল সাইফুল ইসলাম, কুলিয়ার ইউনিয়ন সাবেক আমির আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাসুম চৌধুরী, মিডিয়া বিভাগের সাদ্দাম হোসেন প্রমুখ। মিছিলে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্পযক্রম শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews