রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

সাতক্ষীরা-১ বিভীষিকা কাটিয়ে স্বস্তিতে একটি পরিবার, এমপি ইজ্জত উল্লাহকে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ ও ‘ডিএসডি টিভি’র অভিনন্দন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক

 

সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দৈনিক সাতক্ষীরা দিগন্ত (ডিএসডি) এবং ডিএসডি টিভি পরিবার। ইজ্জত উল্লাহর এই বিজয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে এই আনন্দের আবহে উঠে আসছে নির্বাচনের সময় সাধারণ মানুষের ওপর ঘটে যাওয়া বিভীষিকাময় কিছু অভিজ্ঞতার কথা।

 

 

নির্বাচনী প্রচার চলাকালীন নিজের শিশু সন্তানকে নিয়ে করা একটি সাধারণ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন স্থানীয় এক ব্যক্তি। ভিডিওতে শিশুটি সরল মনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার ইচ্ছা পোষণ করে। কিন্তু এই সহজ উক্তিটিই ওই পরিবারের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অভিযোগ উঠেছে, ভিডিওটি প্রকাশের পর থেকেই ছাত্রদলের নামধারী কিছু যুবক ওই পরিবারকে লাগাতার হুমকি ও সপরিবারে হত্যার ভয় দেখাতে শুরু করে।

 

 

ভুক্তভোগী অভিভাবক সেই ভয়াবহ দিনগুলোর বর্ণনা দিয়ে জানান, “আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটিয়েছি। কে সরকার গঠন করবে, তার চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল আমাদের বেঁচে থাকা। আজ ইজ্জত উল্লাহ স্যার এমপি নির্বাচিত হওয়ায় আমরা এলাকায় নিরাপদে থাকতে পারছি।” তিনি আরও বলেন, রাজনীতি যদি সহনশীল না হয়, তবে সাধারণ মানুষের জীবনে কী ভয়াবহ পরিণতি নেমে আসে, তা এক তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন।

 

অধ্যক্ষ ইজ্জত উল্লাহর এই সাফল্যে দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভির পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করা হয়েছে যে, তার নেতৃত্বে এলাকায় শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

ভুক্তভোগী সাধারণ মানুষ ও সুশীল সমাজ আশা করেন, আগামীতে এই জনপদে আর কোনো পরিবারকে কেবল রাজনৈতিক মতাদর্শের কারণে হুমকির মুখে পড়তে হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews