বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার পেশাজীবীদের নিয়ে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৫ জুন) বিকালে সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সমবায় কর্মকর্তা মুর্শিদ হাসান তালুকদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুন এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহিনুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি ভিন্ন পেশার ৩০ জন অংশগ্রহণকারীকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, যোগাযোগ কৌশল, নেতৃত্বগুণ, আর্থিক ব্যবস্থাপনা, আত্মকর্মসংস্থান এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৩০ জন অংশগ্রহণকারীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews