বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয়  প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্বে নিযুক্ত করা হয়। একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।
এই নিয়োগের প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বলেন, তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।
নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার ঢল নামে। তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানান।
তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন।
সমাজসেবক মীর জিল্লুর রহমান বলেন, হাবিবুল ইসলাম হাবিবকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং জেলার উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে আমরা আশা করছি।
উল্লেখ্য, হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা-১ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও তিনি দলীয় সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews