সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতারণা মামলায় করিম গাইন গ্রেফতার পাওনা ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার কালিগঞ্জে সি.আর- ৩৮/২৬ এবং সি.আর- ৬৮২/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি করিম গাইনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ শে এপ্রিল (সোমবার) রাতে কালিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত করিম গাইনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা চলমান ছিল। সম্প্রতি তার অপকর্ম নিয়ে ‘দৈনিক সাতক্ষীরা দিগন্ত’ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের বিশেষ নজরে আসে। এরই ধারাবাহিকতায় গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

 

করিম গাইনের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ভুক্তভোগী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে আসে। আজ সকালে স্থানীয় ভুক্তভোগীরা একত্রিত হয়ে একটি মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা করিম গাইনের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তাদের পাওনা অর্থ দ্রুত ফেরত পাওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, “করিম গাইন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষকে ঠকিয়ে আসছিল। আমরা আইনি প্রক্রিয়ায় তার উপযুক্ত বিচার চাই এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে আমরা আমাদের কষ্টার্জিত টাকা ফিরে পাই।”

 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews