Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

সারাদেশ

সাতক্ষীরায় ক্যাডেট এএসআই নিয়োগ পরীক্ষা উপলক্ষে পুলিশ সুপার ও বোর্ডের ব্রিফিং

By NEWS TV
June 20, 2026 2 Min Read
0

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক

সাতক্ষীরা ২০ জুন ২০২৬ বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

আগামী ২১, ২২ ও ২৩ জুন ২০২৬ খ্রিঃ তারিখে জেলা থেকে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও ‘ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট’ (PET) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে জেলায় নিয়োজিত পুলিশ সদস্যদের চূড়ান্ত দিক-নির্দেশনা প্রদান করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে বলেন, “নিয়োগ প্রক্রিয়ার শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রতিটি ধাপ যেন প্রশ্নাতীতভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নিয়োজিত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” একই সঙ্গে তিনি নিয়োগ কার্যক্রমের সার্বিক সফলতা নিশ্চিতকল্পে আইন-শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

নিয়োগ বোর্ডে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ওঅ্যান্ড‌এম) জনাব সাখের হোসেন সিদ্দিকী।

এছাড়াও নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) জনাব মোঃ আহসান হাবীব, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব সাইফুল ইসলাম এবং সাতক্ষীরা পুলিশ লাইন্সের সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) জনাব মোঃ নাজমুল হক।

ব্রিফিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মিথুন সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব খালিদ মোঃ আরাফাত, জনাব মোঃ ইমরান খান ও জনাব শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করতে জেলা পুলিশ ও নিয়োগ বোর্ড সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

Next

২৪ ঘণ্টার ব্যবধানে কালিগঞ্জ থানায় নতুন ওসির যোগদান মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d