1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার,ইসি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

এদিকে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ইসি সচিব আখতার আহমেদও।

 

এর আগে গত রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক নির্দেশনায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছিলো।

 

ওই নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না।

 

নতুন নির্দেশনার বিষয়ে ইসি সানাউল্লাহ আজ স্পষ্ট করেন, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না। তারা পেশাগত প্রয়োজনে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনাগুলো কঠোরভাবে কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত