1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সাঁথিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও শিশু পার্কের উদ্বোধন।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 

পাবনার জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম সাঁথিয়া উপজেলার বিভিন্ন অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জুন, ২০২৬ খ্রি.) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্নার সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এর আগে, জেলা প্রশাসক সাঁথিয়া উপজেলা শিশু পার্কের শুভ উদ্বোধন করেন। পার্কটি উদ্বোধনের ফলে স্থানীয় শিশুদের বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

উপজেলা সদরের কর্মসূচিতে যোগ দেওয়ার পূর্বে সকালে জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম করমজা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি ভূমি সেবা সংক্রান্ত এক গনশুনানি সভায় উপস্থিত থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ উপায়ে ভূমি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত