বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সংবাদ সম্মেলনে মানববন্ধনে উত্থাপিত অভিযোগ অস্বীকার করলেন যুবদল নেতা জি.এম. বাবলু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম. বাবলু তার বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এ বিষয়ে তিনি ১৬ জুন বিকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে লিখিত সংবাদ সম্মেলনের বক্তব্য প্রদান করেন।

 

লিখিত বক্তব্যে জি.এম. বাবলু বলেন, তিনি দীর্ঘদিন ধরে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ১৪ জুন ২০২৬ তারিখে তার দৃষ্টিগোচর হয় যে, কতিপয় ব্যক্তি তার বিরুদ্ধে শ্যামনগর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে। তিনি দাবি করেন, তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে এবং পত্রিকায় প্রকাশিত সংবাদেও প্রকৃত তথ্যের প্রতিফলন ঘটেনি।

 

তিনি আরও উল্লেখ করেন, কাঠামারী গ্রামের মো. মিজানুর রহমান তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করায় পূর্বশত্রুতার জের ধরে তাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। বর্তমানে মামলার আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে জি.এম. বাবলু শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইসলাম মনিরের বিরুদ্ধেও অভিযোগ আনেন। তিনি বলেন, সামিউল ইসলাম মনির পূর্বে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা করেছিলেন এবং বিভিন্ন অপকর্ম ও মাদক সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে মানুষকে হয়রানি করে থাকেন। এসব অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কিছু তথাকথিত সাংবাদিকের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করে রাজনৈতিকভাবে তাকে ও তার সহযোগীদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে পরিচালিত অপপ্রচার ও মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেতে সাংবাদিকদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

 

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews