বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে জুয়ার টাকা আদায়ে মোটরসাইকেল কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়ায় হেরে যাওয়ার বকেয়া টাকা আদায় করতে মোটরসাইকেল কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আব্দুল হাকিম (৬০) বাদী হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়ার আব্দুল হাকিম (৬০) এর পুত্র নাহিদ হোসেন (২৫) দীর্ঘদিন যাবত অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। তার সাথে একই এলাকার খোকন শেখের পুত্র মিলন শেখের সাথে অনলাইন জুয়ার লেনদেন নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে। এবিষয়ে কয়েকমাস পুর্বে শ্যামনগর থানার দারোগা মোঃ সজিব ও সালিশ করেছেন। যার জের ধরে টাকা আদায়ের জন্য মোটরসাইকেল নেয়ার ঘটনা ঘটেছে।

আব্দুল হাকিমের লিখিত অভিযোগ সুত্রে জানা যায় উত্তর আটুলিয়ার খোকন শেখের পুত্র মিলন শেখ (৩৫) কিছুদিন পূর্বে বিবাদী আমার একমাত্র ছেলে নাহিদ হোসেন (২৫) কে আমার অজান্তে জুয়ার খেলায় সম্পৃক্ত করে নেশায় পরিণত করায়। বিবাদীর নামে এর আগে জুয়ার 1xbet এর মাঠের এজেন্ট এর বিষয়ে অনেক নিউজ পেপারে নিউজ হয় কিন্তু টাকার বিনিময়ে বিবাদীকে বিভিন্ন রাজনৈতিক নেতা তাকে আড়াল দিয়ে আসছে। জুয়া খেলার এক পর্যায়ে বিবাদীর উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়। এরপর থেকে সে বিভিন্ন সময়ে আমার ছেলের নিকট টাকা দাবি করতে থাকে। যদিও বিবাদীর নিকট আমার ছেলের কিছু টাকা পাওনা ছিল বলে দাবি করা হয়, সে প্রেক্ষিতে আমি জমি বিক্রয় করে প্রায় ৩/৪ (তিন/চার) লক্ষ টাকা পরিশোধ করেছি। কিন্তু তারপরও বিবাদী আমার ও আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। গত ২৯/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে আমার ছেলে বাড়ি ফেরার পথে বিবাদী ও তার সহযোগীরা আমার ছেলের গতিরোধ করে। এক পর্যায়ে তারা ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং আমার মালিকানাধীন মোটরসাইকেল (মডেল: DAYANG RUNNER-80 যার আনুমানিক বাজার মূল্য ১,০০,০০০/-) টাকা জোরপূর্বক নিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেল ফেরত চাইলে বিবাদী আমার ছেলেকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি প্রদান করে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, আব্দুল হাকিম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews