বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় চুরি হওয়া একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে চুরির ঘটনার পর আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্থানীয় একটি চা বাগান থেকে এটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের মোঃ আহাম্মদ আলীর ছেলে মোঃ মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজে ঘুরতে যান। ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে তীব্র বৃষ্টির মুখে পড়েন তিনি। বৃষ্টি থেকে বাঁচতে মাহফুজুর তার নম্বরবিহীন ‘DAYUN-110cc’ (ইঞ্জিন নং- D6081784, চেচিস নং- D4108027) মোটরসাইকেলটি রাস্তার পাশে স্ট্যান্ড করে রেখে আম বাগানের একটি ঘরে আশ্রয় নেন। পরে বৃষ্টি কমলে তিনি এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান মেলেনি। পরদিন ১৮ জুন সকালে ৩নং রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যান পাড়া গ্রামের মোঃ খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বাগান মালিক খাদেমুল ইসলামকে বিষয়টি জানালে, তারা রুহিয়া থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে। রুহিয়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সঠিক কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews