রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

রায়পুরে নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান (হাফিজ) সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্ট।

 

রায়পুর পবিত্র মাহে রমজান উপলক্ষে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমানিয়া প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক জনাব আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব ফজলু মল্লিক এবং সঞ্চালনা করেন ইয়াসিন ইসলাম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন:

জনাব মোস্তাহিদ রহমান লিটন

জনাব আলামিন

জনাব তাপস ঘোষ

জনাব কালাম হায়দার

জনাব আল আমিন মল্লিক

এছাড়াও অনুষ্ঠানে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠান।” তারা আরও উল্লেখ করেন যে, শুধুমাত্র আর্তমানবতার সেবায় এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ও স্থানীয়দের প্রচেষ্টায় এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

বক্তারা সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews