বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

রাণীশংকৈলে মিথ্যা মামলা ও অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের চাঁদনী হলের পূর্ব পাশে অবস্থিত একটি দোকানকে কেন্দ্র করে মনি আক্তার ও তার স্বামী বেলাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত (২-৬-২৬ ইং রোজ মঙ্গলবার) এই নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ বাদল হোসেন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি একজন শান্ত ও সহজ-সরল স্বভাবের মানুষ। ব্যবসায়িক লেনদেন ও বাকির বিষয়কে কেন্দ্র করে মনি আক্তার ও তার স্বামী বেলাল হোসেনের সঙ্গে তার বিরোধের সূত্রপাত হয়।

ভুক্তভোগী বাদল হোসেনের অভিযোগ, বিরোধের জের ধরে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ওই মামলায় আসামি হয়ে তাকে ১৬ দিন কারাগারে থাকতে হয়। তিনি দাবি করেন, মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।

এছাড়াও তিনি অভিযোগ করেন, দোকানের আশপাশে অবস্থান করলে মনি আক্তার বিভিন্ন সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং নানাভাবে মানসিকভাবে হয়রানি করার চেষ্টা করেন। ভুক্তভোগী বাদল আলী এই নিয়ে আদালতে একটি -৭ ধারা মামলাও করেছেন তারপরও দোকানে এসে নানা রকম হুমকি ধুমকি প্রদান করেন মনি আক্তার ও তার স্বামী বেলাল হোসেন ও জাহাঙ্গীর আলম

তবে অভিযোগ অস্বীকার করে মনি আক্তার ও তার স্বামী বেলাল হোসেন বলেন, “আমাদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করা হয়েছে এবং মারধরও করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে রাণীশংকৈল থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা চলছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

এলাকাবাসীর মতে, সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে—এমনটাই তাদের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews