
এস এম হাফিজুর রহমান হাফিজ ,ঝিকরগাছা প্রতিনিধি,
যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়ায় আরো এক রেমিটেন্স যোদ্ধা আনিসুর রহমানের মালয়েশিয়ায় মৃত্যু বরণ করেছে,( ৪৫)আনিসুর রহমান ঝিকর গাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড় খলশীগ্রামের বাবুর আলী ঢালীর ছেলে, সপ্তাহ খানেক আগে সে স্টোক করলেগুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়ভাবে মালয়েশিয়ার একটি হাসপাতালে আই সি ইউ যে,চিকিৎসাধীন ছিলেন,
গতকাল শনিবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৯ টার পরে মৃত্যুবরণ করে, মৃত্যুকালে স্ত্রী দুই মেয়ে ও পিতামাতা রেখে গেছেন
স্থানীয় সূত্রে জানা গেছে আনিসুর রহমান ১০ বছরের পূর্বে পরিবারের সচ্ছলতার জন্য মালয়েশিয়া যায়, এরপরে সে দীর্ঘদিন সেখানে অবস্থান করে, এরপরে সে গত ছয় মাস পূর্বে দেশে আসে, পরবর্তীতে সে সেখানে যেয়েআবার কর্মস্থলে যোগদান করে,
এবং গত সপ্তাহে সে স্টোক করলে গুরুত্ব অসুস্থ অবস্থায় হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়, এবং গতকালকে সে সেখানে মৃত্যুবরণ করে, এদিকে পরিবারের একমাত্র উপার্জন কারী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আনিসুর রহমানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে,
তার মৃত্যুর খবরএলাকায় পৌঁছালে শত শত মানুষ তার বাড়িতে যেয়েপরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন,
সাম্প্রতিক সময় মালয়েশিয়ায় বাঁকড়া এলাকারএকাধিক রেমিটেন্স যোদ্ধারমৃত্যুতে এলাকায় একটা ভীতিকর সৃষ্টি হয়েছে