বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

মোংলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন১২ হাজার ৭৪৯ শিশুকে খাওয়ানো  হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

মোংলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মোংলা উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশু মৃত্যুর হার কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। মোংলা উপজেলার কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সাথে ক্যাম্পেইনটি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন বলেন, যেসব শিশু নির্ধারিত দিনে ক্যাম্পেইনের আওতায় আসতে পারবে না, তাদের জন্যও রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। কোনো শিশু ২৮ জুন ক্যাপসুল খেতে না পারলে পরেরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।মোংলা উপজেলার দুর্গম অঞ্চল সহ জেলে পল্লীর শিশুদেরও ২৮ জুনের পর টিকা খাওয়ানো সুবিধা দেয়া হবে। বিভিন্ন টিকা কেন্দ্র ছাড়াও শিশুদের টিকা খাওয়ানোর জন্য লঞ্চ ঘাট, বাস টার্মিনাল সহ ভ্রাম্যমান ক্যাম্পেইন সুবিধা থাকবে ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। মোংলা উপজেলায় মোট টিকাদান কেন্দ্র ১৪৫টি , ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ১২৪৭ জন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭৯০৭ জন, মোট শিশু (৬ মাস থেকে ৫৯ মাস বয়সী) ৯১৫৪ জন শিশু । মোংলা পোর্ট পৌরসভা ৫১টি , ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ৩৫০ জন ,১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩২৪৫ শিশু মোট শিশু (৬ মাস থেকে ৫৯ মাস বয়সী) ৩৫৯৫ শিশু। মোংলা উপজেলা ও পৌর সভা মিলে ১২ হাজার ৭৪৯ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী , মোংলা থানার ওসি আতিকুর রহমান , মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ জুন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মোংলা উপজেলা জুড়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews