বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার

 

 

কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় আহত ও বিপদগ্রস্ত যাত্রীদের উদ্ধার করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডেও বিজিবি যে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, তারই আরেকটি নজির দেখা গেছে এই উদ্ধার অভিযানে।

 

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, বিওপি থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে কেয়ারী ঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির পাশের একটি ব্রিজে দুর্ঘটনাটি ঘটে। কক্সবাজার-টেকনাফ রুটে চলাচলকারী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং: কক্সবাজার-জ-১১-০২৩২) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।

 

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের ফলে বাসে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

 

দুর্ঘটনায় দুইজন নারী ও এক শিশু গুরুতর আহত হন। বিজিবি সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন মানবিক সংকটে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনগণের সেবায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়।

 

স্থানীয়দের মতে, দুর্ঘটনার পর বিজিবির দ্রুত ও কার্যকর উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় বিজিবির মানবিক ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews