বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

মণিরামপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর (যশোর):

 

পারবারিক কলহের কারনে বাবার বাড়িতে থাকা অবস্থায় মণিরামপুর পৌরসভার ৭নং ওয়ার্ড মোহনপুরে নিজের বোনের নির্মানাধীন ভবনের একটি কক্ষ থেকে শামীমা আক্তার তাসলিমা ডাকনাম ময়না (২২) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহঃবার(১৮ই জুন) ভোর ৫ঃ৩০ মিঃ এর দিকে অন্তঃসত্ত্বা নারীর মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে মণিরামপুর থানা পুলিশ। মৃত ময়না মণিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মৃত মোঃ ইব্রাহীম গাজী ছোট মেয়ে ও কুমারঘাটা মনোহরপুরের কাদের শেখের ছেলে হেলাল উদ্দীনের (৪০) ২য় স্ত্রী বলে জানা গেছে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সংসারের কলহের কারনে স্বামীর বাড়ি(মনোহরপুর) হতে বাবার বাড়িতে এসেছিলো ময়না। আজ(১৮ই জুন) তার শ্বশুর বাড়ি হতে লোকজন এসে নিয়ে যাওয়ার কথা ছিলো। এর আগেও এরকম কয়োকবার শ্বশুর বাড়ি হতে চলে এসেছিলো।

 

‎ময়নার মা জানান, রাতে একসাথে ঘুমিয়ে ছিলো। ভোরবেলা নামাজ পড়তে উঠে দেখি ময়না নাই।  অনেক খোজাখুজির পর বাড়ি সংলগ্ন ময়নার মেঝো বোনের নির্মানাধীন ভবনে পড়ে থাকতে দেখি,আমার মেয়ে গর্ভবতী ছিলো।

 

‎স্থানীয়রা জানান, মেয়েটি খুব নম্র ও ভদ্র ছিলো।কারো কোন কথায় উত্তর দিতো না,প্রায়ই এরকম সে চলে আসতো আবার তার স্বামী এসে নিয়ে যে যেতো! এ ঘঠনার পর ময়নার স্বামী হেলাল উদ্দীনের ব্যবহারিত মোবাইল নং এ বার বার চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। উপায় না পেয়ে অন্য মাধ্যমে হেলালের বাড়িতে খবরটি পৌঁছে দিলেও কোন কর্নপাত তারা করেনি। মৃত ময়নার মায়ের দাবী, প্রাইয় তার শ্বশুর বাড়িতে ঝামেলা হতো,আর এখানে চলে আসতো। তার জামাই হেলাল উদ্দীন তাকে হত্যা করেছে বলে অভিযোগ তুলেছে।

 

‎সর্বশেষ তথ্য মোতাবেক,ময়নার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো ও মুখ, কপালে ক্ষতের চিহৃ ছিলো। এ বিষয়ে মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবু সাঈদ জানিয়েছেন যে,ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সন্দেহ ভাজন হিসাবে তার স্বামীকে জিজ্ঞাসাবাদে ক্লু পেয়ে পার্শ্ববর্তী ডোবা হতে হত্যায় ব্যবহারিত ময়নার ওড়না উদ্ধার ও আসামী তারই স্বামী হেলাল উদ্দীনকে আমরা গ্রেফতার করেছি কাল মামলা রেকর্ড সহ আদালতে পাঠানো হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহের আইনি প্রক্রিয়া চলমান ছিলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews