সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

ভাঙ্গুড়ায় ভেজাল দুধের কারখানায় অভিযান: চিলিং সেন্টার থেকে কেমিক্যাল উদ্ধার, মালিকের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলাধীন অষ্টমানিষা ইউনিয়নের শাহনগর গ্রামে অবস্থিত মো. সাখাওয়াত হোসেনের চিলিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ইউনো মহোদয় । অভিযানে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত এক ড্রাম জেলি ও কাস্টিক সোডাসহ বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়।

 

জানা যায়, মোঃ সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ৭০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয় এবং পরে তা নষ্ট করে ফেলা হয়।

 

অভিযান শেষে মো. সাখাওয়াত হোসেনকে এক বছরের কারাদণ্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তার এক কর্মচারীকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “দীর্ঘদিন ধরে সাখাওয়াত এই ভেজাল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণ ভেজাল দুধ ও কেমিক্যাল জব্দ করি।”

 

স্থানীয়দের মাঝে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews