বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

পাররামরামপুর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মো. শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উন্মুক্ত এ বাজেট সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

সভায় সভাপতিত্ব করেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনছার আলী।

 

সভায় চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জেকে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৪ কোটি ৬৬ লাখ ২৩ হাজার ৮শ টাকার বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, গত অর্থ বছরের তুলনায় এবারের বাজেট প্রায় ৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থ বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৩ হাজার ৮শ টাকা।

 

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি সকলের সহযোগিতায় একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

 

উন্মুক্ত বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম ফর্সা, ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

 

সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি আগামী অর্থ বছরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

 

উন্মুক্ত বাজেট সভা শেষে উপস্থিত জনসাধারণের মতামত গ্রহণ করা হয় এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews