রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

নৌকার পাশে যারা ধানের শীষের কথা বলছে,তারা পূর্বাস্থায় ফিরে যেতে চায় আশাশুনিতে বিশাল নির্বাচনী জনসভা

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি

 

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-আগস্ট ছাত্রজনতার আন্দোলনে প্রায় দুই হাজার জীবন কোরবানী,ত্রিশ হাজার মানুষ পঙ্গুত্ববরণের মাধ্যমে দেশকে নতুন ভাবে স্বাধীন হওয়ার সুযোগ করেছেন। বিগত সময়ে দেশ ছিল কারাগার। কেন্দ্রীয় নেতাদের ফাঁসি,৫৭ সেনা কর্মকর্তা ও সদস্যকে হত্যা,বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করা হয়। কেউ বাড়িতে ফিরলে জেলে পুরেছিল। মামলার ভয় দেখিয়ে টাকা লুটে নেয়া হয়েছে। ছাত্রজনতা এর থেকে জাতিকে পরিত্রান এনে দিয়েছে। তিনি চলমান রাজনীতির সমালোচনা করে বলেন,নৌকার পাশে যারা ধানের শীষের কথা বলছে,তারা পূর্বাকস্থায় ফিরে যেতে চায়। দুর্নীতিমুক্ত দেশ গড়তে তাদের ক্ষমতায় আসতে দিলে হবেনা। দুর্নীতিমুক্ত,চাঁদাবাজ ও ঘুষ মুক্ত,অবৈধ দখলকার মুক্ত সৎ মানুষকে ক্ষমতায় আনতে পারলে দেশ নতুন ভাবে গড়ে উঠবে। আমরা এলাকা ও দেশের উন্নয়ন চাই। বিগত দিনে সাতক্ষীরার সাথে বিমাতাসূলভ আচরন করা হয়েছিল। রিয়াছাত সাহেবের পর আশাশুনির কোন উন্নয়ন হয়নি। আমরা আশাশুনিকে গড়তে চাই। ঐক্যবদ্ধভাবে সৎ নেতৃত্ব ও সৎ সরকার গঠনের জন্য তিনি সকলকে দাড়ি পাল্লায় ভোট দিতে আহবান জানান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকাল ৩:০০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

দুপুরের পর থেকে বাঁধভাঙা জোয়ারের মতো মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আশাশুনি সরকারি হাইস্কুল মাঠে জড়ো হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল।

 

উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক ও সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন,কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান,সদ্য জামায়াতে যোগদানকারী সাবেক এমপি এড.স ম সালাহ উদ্দীন,ল’ ইয়ার্স কাউন্সিল সভাপতি এড.আঃ সোবহান মুকুল,সাবেক উপজেলা আমীর শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, সাবেক উপজেলা আমীর জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর,খেলাফত মজলিস জেলা সেক্রেটারী মুফতি জাহিদ আব্দুল্লাহ,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আঃ ওহাব সিদ্দিকী,

শিবির সাতক্ষীরা শহর সহ সেক্রেটারী মেহেদি হাসান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মোর্তজা,আঃ লতিফ কলেজের প্রভাষক দিপ্র কুমার মন্ডল,কালিগঞ্জ উপজেলা সেক্রেটারী অধ্যাপক আঃ রউফ,সাবেক সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু,প্রতাপনগর ইউনিয়ন আমীর মাওঃ ওহিদুজ্জামান,উপজেলা শিবির সভাপতি ইয়াছিন আরাফাত,উপজেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড.শহিদুল ইসলাম,শিবির দায়িত্বশীল আবু বক্কর ছিদ্দীক প্রমুখ।

প্রধান বক্তা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,৫ আগষ্টের পরও দেশে দুর্নীতি,লুটতরাজ চলছে,কারা করছে তা দেশবাসী দেখছে। তাদের হাতে দেশে শান্তি ফিরতে পারেনা। তিনি প্রধান অতিথিকে উদ্দেশ্য করে বলেন,জামায়াত ক্ষমতায় আসলে আশাশুনিকে পৌর সভা করা,হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা,জরাজীর্ণ থানা ভবন নির্মান, সরকারী টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা,সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,রেল লাইন,ভোমরা বন্দরকে আন্তর্জাতিক মান,সুন্দরবনে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করা,বিমান বন্দর,ধান গবেষণাগারকে জাতীয় করে লোনা পানিতে ধান চাষের উপযোগি করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews