1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

নওয়াবেঁকী বাজারে দন্ত চিকিৎসকের বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ গণপিটুনির পর গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে চিকিৎসার আড়ালে ১৩ বছরের কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে গৌতম মন্ডল (৪২) নামের এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। শনিবার (৯ মে) দুপুর ১টার দিকে নওয়াবেঁকী বাজারের গৌতম মন্ডলের দন্ত চিকিৎসালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গৌতম মন্ডল পদ্মপুকুর ইউনিয়নের কামারকাটি এলাকার বাসিন্দা।

 

জানা যায়, শনিবার দুপুরে ওই কিশোরী দাঁতের যন্ত্রণার কারণে তার বাবার সাথে গৌতম মন্ডলের চেম্বারে আসে। চিকিৎসার এক পর্যায়ে কিশোরীর বাবাকে বাইরে রেখে কৌশলে আড়ালে নিয়ে গৌতম মন্ডল ওই কিশোরীকে যৌন হয়রানির চেষ্টা করেন। কিশোরীটির চিৎকারে তার বাবা ও পাশের দোকানদাররা ছুটে এসে ঘটনার সত্যতা বুঝতে পারেন।

 

মুহূর্তের মধ্যেই খবরটি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও উত্তেজিত জনতা গৌতম মন্ডলকে অবরুদ্ধ করে গণপিটুনি দেয়। পরিস্থিতি বেগতিক দেখে নওয়াবেঁকী বাজার কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান (মনি) এবং ১০নং আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অভিযুক্তকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে বাজার কমিটির কার্যালয়ে নিয়ে যান।

 

ঘটনাচক্রে সেই সময় নওয়াবেঁকী বাজারে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ডিএসবি কর্মকর্তা সুমন। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি শ্যামনগর থানায় অবহিত করলে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে অভিযুক্ত গৌতম মন্ডল পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে শ্যামনগর থানার এসআই সজিবের নেতৃত্বে পুলিশ ফোর্স গৌতম মন্ডলকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত