বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ঝালরচর বাজারে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মো.শহিদুল ইসলাম, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালরচর বাজার সংলগ্ন এলাকায় বাহাদুরাবাদ থেকে বালাসী ঘাট পর্যন্ত বহুল প্রত্যাশিত দ্বিতীয় যমুনা সেতুর দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় ঝালরচর বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় বাহাদুরাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও আশপাশের কয়েকটি ইউনিয়নের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ ঘাট ও বালাসী ঘাট ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। ব্রিটিশ আমল থেকেই এ নৌপথ দেশের উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে পরিচিত। দ্বিতীয় যমুনা সেতু এ রুটে নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও গতিশীল হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম যমুনা সেতুর স্থান হিসেবে বাহাদুরাবাদ-বালাসী রুট নির্ধারণ করেছিলেন এবং সেখানে ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে প্রথম যমুনা সেতু ওই রুটে বাস্তবায়িত হয়নি। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণা দেওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

 

তারা বলেন,এ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি হলো বাহাদুরাবাদ ঘাট থেকে বালাসী ঘাট পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতুর বাস্তবায়ন। তাই জনদুর্ভোগ নিরসন এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘দ্বিতীয় যমুনা সেতু চাই’, ‘বাহাদুরাবাদ-বালাসী রুটেই সেতু বাস্তবায়ন করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews