সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

দাদার দ্বারা নাতনি ধর্ষন

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

আহসান মঞ্জিল, নওগাঁ জেলা প্রতিনিধি।

 

নওগাঁর বদলগাছীতে প্রতিবেশী দাদার ধর্ষনের শিকার হয়েছে এক স্কুল ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অন্তসত্তা হয়েছে। এ ঘটনায় দাদা মোহসিন আলীকে গ্রেপ্তার করে শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভগবানপুর গ্রামে।

 

আটককৃত মুহসিন আলী উপজেলার মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে এবং ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

 

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রীর বাবা অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করে। তার নিজের মা বেঁচে নেই। সে তার দাদীর কাছে থাকে। প্রতিবেশী দাদা মোহসিন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অর্থের প্রলোভন দিয়ে ধর্ষন করে। ধর্ষনের কিছুদিন অতিবাহিত হলে তার শরীরে পরবর্তন দেখা দেয়। পরে পরীক্ষা-নিরিক্ষা করে রিপোর্ট আসে সে অন্তসত্তা। তখন তার কাছে জানতে চাইলে সে জানায় দাদা মোহসিন তাকে ধর্ষণ করেছে। এরপর তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে বৃহস্প্রতিবার রাতে থানা পুলিশ মোসিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

 

বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো, লুৎফর রহমান জানান এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews