শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ মসজিদ ও স্কুলে যেতে বিঘ্ন ঘটছে এলাকাবাসীর মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ৬ বছর পর শেষের পথে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প৯৯২ কোটি টাকার ড্রেজিং শেষে চ্যানেলের গভীরতা নিয়ে প্রশ্ন, উদ্বেগে বন্দর ব্যবহারকারীর  তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিকে অভিনন্দন জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত  মণিরামপুরে চাকরি বাণিজ্যের ভয়ংকর ফাঁদ, প্রতারক আতিয়ারের খোঁজে ভুক্তভোগীরা প্রান্তিক যুব সংঘের জুন মাসের মাসিক সভা ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক আড্ডা অনুষ্ঠিত উদ্বোধনের আগেই ঝুঁকিতে ১৭ কোটি টাকার ব্রিজ: রাণীশংকৈলে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিকে অভিনন্দন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

শাহিদুল ইসলাম,তালা (উপজেলা) প্রতিনিধি

তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি পদে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তালা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৫ জুন) তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে গাজী জাহিদুর রহমানকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়।
তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা, সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষা ক্ষেত্রে গাজী জাহিদুর রহমানের দীর্ঘদিনের অবদান, দক্ষ নেতৃত্ব ও সততা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তাঁর সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews