বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা থানার ছাত্ররাজনীতিতে নতুন উদ্যম ও নেতৃত্বের প্রত্যাশা নিয়ে সেক্রেটারি প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তরুণ ছাত্রনেতা খালিদ হাসান ইমন। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির মাঠে সক্রিয় থাকা এই তরুণ নেতা ইতোমধ্যে সাধারণ শিক্ষার্থী ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।

খালিদ হাসান ইমন, তালা থানার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও ত্যাগী নেতা মাস্টার শাহাদাত হোসেনের সুযোগ্য সন্তান। মাস্টার শাহাদাত হোসেন বর্তমানে খলিলনগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক জীবনে অসংখ্য হামলা-মামলার শিকার হয়েও তিনি আজও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সক্রিয় রয়েছেন।

রাজনৈতিক পরিবারের উত্তরসূরি হিসেবে খালিদ হাসান ইমনও ছাত্ররাজনীতিতে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ইউনিয়ন ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদপ্রার্থী হিসেবে ছাত্রসমাজের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তরুণ এই ছাত্রনেতা বলেন, “ছাত্রদের অধিকার আদায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং তালা থানা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। আমি চাই ছাত্রদল হোক শিক্ষার্থী ও সাধারণ মানুষের আস্থার সংগঠন।”

তিনি আরও বলেন, স্থানীয় যুব সমাজকে ইতিবাচক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

বাপ-বেটা দুজনেরই লক্ষ্য এক—অন্যায়ের বিরুদ্ধে লড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক মাঠে তাদের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

তালা থানা ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে খালিদ হাসান ইমন দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের আস্থার প্রতিদান কাজের মাধ্যমে দিতে চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews