রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)এর সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত! 

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা (উপজেলা) প্রতিনিধি

 

সাতক্ষীরা জেলার তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর চলমান কার্যক্রম অবহিতকরন ও সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১২ টায় সাস এর নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা ” সাস” এর পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে হাবিবুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

তিনি তার বক্তব্যে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সাতক্ষীরা জেলাকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো অপরিহার্য। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাসের এই চলমান কার্যক্রমগুলো আগামী দিনে আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এবং সাবেক সংস্কৃতি ও তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম (মুকুল),উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান। তালা থানার এস আই মোঃ হেমায়েত উদ্দিন,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক, জেলা সহ সেক্রেটারি গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আপ্তাব উদ্দিন, সাবেক অধ্যক্ষ আঃ রহমান,অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সহকারী পরিচালক সাধন কুমার দাশ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সহ অধ্যাপক গোলাম ফারুক, সহ অধ্যাপক হাফেজ আজিজুর রহমান, সেতু (এন জিও) পরিচালক এস এম আবুল হোসেন, সহ অধ্যাপক আবু হাসান, তালা সদর প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক,তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাংবাদিক তরিকুল ইসলাম,সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন,সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাস এর প্রশাসনিক কর্মকর্তাগণ বৃন্দ।

 

সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সংস্থার বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং সাতক্ষীরা জেলার উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা স্থানীয় সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টিতে সাসের ভূমিকার প্রশংসা করেন। আপনাদের উপস্থিতি এবং গঠনমূলক পরামর্শ আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরও সুসংহত করবে।

 

এর আগে সকালে ‎‎সাতক্ষীরা তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

‎তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক। বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতে সেক্রেটারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা পিয়াজু কান্তি পাল, আজমিরা পারভীন সহ অন্যান্য উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews