বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মাহমুদুল হকের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা (উপজেলা) প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা প্রেসক্লাবে কর্মরত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক।

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টায় তালা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহমুদুল হক বলেন, “মানুষ যখন নীতি-নৈতিকতা বিসর্জন দেয়, তখন তারা আর প্রকৃত মানুষ থাকে না। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে যাচ্ছি। পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।”

তিনি বলেন, “পদ চেয়ে নেওয়া ইসলামের পরিপন্থি। জামায়াতে ইসলামীর কেউ নিজে প্রার্থী হয় না, সংগঠন দায়িত্ব দিলে নির্বাচন করতে হয়।”

তিনি আরও বলেন, “নির্বাচন পরিচালনার মতো যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা আমার নেই। তবে উপজেলার মানুষের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। আমি বিশ্বাস করি, নির্বাচন করলে পোস্টার দেওয়ার প্রয়োজন হবে না।”

ডাঃ মাহমুদুল হক বলেন, “আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতাদর্শের মানুষ রয়েছে। কারও সঙ্গে খারাপ আচরণ বা গালাগালি করা উচিত নয়। দল দায়িত্ব দিলে এবং নির্বাচিত হতে পারলে বর্তমান সংসদ সদস্যের সহযোগিতায় তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন তালা পানি কমিটির মীর জিল্লুর রহমান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু।

এসময় উপস্থিত ছিলেন জি এম খলিলুর রহমান লিথু, ফারুক হোসেন জোয়ার্দার, মো. ইলিয়াস হোসেন, তরিকুল ইসলাম, এস এম মোতাহিরুল হক শাহিন, মো. শফিকুল ইসলাম, সেকান্দার আবু জাফর বাবু, আরিফ বিল্লাহ, অর্জুন বিশ্বাস, আজমল হোসেন জুয়েল, রোকনুজ্জামান টিপু, কে এম শাহিনুর রহমান, জয়দেব চক্রবর্তী, শেখ ইমরান হোসেন, কামাল হোসেন, রফিকুল ইসলাম নয়ন, মহিবুল্লাহ মুহিব, মিলন গোলদারসহ তালা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

সভা শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের জন্য সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহর পক্ষ থেকে আম পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews