বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালায় সমতা ফোরাম হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা (উপজেলা) প্রতিনিধি

 

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ২০ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় তালা ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এই সভার আয়োজন করা হয়। সমতা ফোরামের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) দে অঞ্জন কুমার। সভায় সমতা ফোরামের অন্তর্ভুক্ত সাতক্ষীরা জেলার ১৪টি সিএসও (নাগরিক সমাজ সংগঠন)-এর প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ত্রৈমাসিক এই সমন্বয় সভায় বক্তারা ফোরামের বিগত তিন মাসের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমের পর্যালোচনা করেন। একই সাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং এলাকার টেকসই উন্নয়নে ফোরামের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা মাঠপর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সামাজিক সমস্যা সমাধানে আরও গতিশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews