বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে ৪ বছরের শিশুর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শিশুর নাম মোছাঃ লামিয়া আক্তার (৪)। সে ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসার ডাঙ্গীর গ্রামের মোঃ শফিকুল ইসলাম শফির মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে ২০২৬) দুপুরের পর থেকে লামিয়া আক্তার নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার সকালে বাড়ির নিকটবর্তী একটি ধান ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনার সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটক করে নিজ বাসায় আটকে রেখেছে বলে জানা গেছে। পরে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ঘটনার পর পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews