বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে গণসংযোগ ও প্রচারণা

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল আজিজ মিয়া স্টাফ রিপোর্টোর

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার ১নং কাঠালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ ফিরোজ আলম (দুলু)। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার গণসংযোগ ও প্রচারণামূলক কার্যক্রমে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, মোঃ ফিরোজ আলম (দুলু) দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত সদস্য এবং কাঠালবাড়ী নূরুল্লাহ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি একটি দুর্নীতিমুক্ত, সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকারের বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

 

প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো ব্যানারে ‘আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ’ এবং ‘দোয়া চাই, সেবা করার সুযোগ চাই’—এমন স্লোগান দেখা গেছে। তিনি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তার দীর্ঘ অভিজ্ঞতা ও জনপ্রিয়তা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

 

এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগে সরগরম হয়ে উঠেছে কাঠালবাড়ী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন। সেই আলোচনায় অন্যতম নাম হিসেবে উঠে এসেছে মোঃ ফিরোজ আলম (দুলু

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews