বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

চাতরী চৌমুহনীতে উচ্ছেদ অভিযান: দখলমুক্ত সড়ক উদ্যোগে সাধুবাদ জনসাধারণের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় পরিচালিত উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ। দীর্ঘদিন ধরে দখলবাজদের কবলে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্পূর্ণভাবে দখলমুক্ত করার জোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

 

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সরকারি জমি অবৈধভাবে দখল করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দোকানপাট গড়ে তোলে এবং নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা তা অগ্রাহ্য করে দখলদারিত্ব বজায় রাখে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এই সড়কটি পরিণত হয় তীব্র যানজট, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের কেন্দ্রে।

বিশেষ করে যানবাহন চলাচল, অবৈধ পার্কিং এবং পথচারীদের স্বাভাবিক যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। দখলদাররা যেন স্বঘোষিত জমিদার তাদের প্রভাব ও দাপটের কাছে অনেক সময় প্রশাসনও অসহায় হয়ে পড়তো। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালিত হলেও কিছুদিন পরই তারা পুনরায় জায়গা দখল করে বসত গড়ে তোলে।

এবারের উচ্ছেদ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। তারা বলছেন, আংশিক নয়, স্থায়ী সমাধানের লক্ষ্যে পুরো অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করতে হবে এবং পুনরায় দখল ঠেকাতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

 

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, আনোয়ারা এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। চাতরী চৌমুহনী ও সিইউএফএল সড়ক এই এলাকার প্রাণ সঞ্চালন পথ। এখানে অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে। আমরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই, তবে এটি যেন সাময়িক না হয় স্থায়ীভাবে দখলমুক্ত করা হোক।

 

এ বিষয়ে সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ জানান, উন্নয়ন কার্যক্রমে গতি আনতে এবং জনসাধারণের দুর্ভোগ লাঘবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সড়কের সম্পূর্ণ জায়গা দখলমুক্ত রেখে জনচলাচল স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews