বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

চাটমোহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে নগদ টাকা বিতরণ, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও রাস্তা উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আকশোয়াইল গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে নগদ টাকা বিতরণ, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল ৪ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফয়সাল আহম্মেদ সহকারী কমিশনার ভুমি চাটমোহর উপজেলা। পৌর বিএনপি সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, ভিপি সেলিম এবং অধ্যাপক মাহমুদ হোসেন।মোঃ মনোয়ার হোসেন পল্লী সঞ্চয় ব্যাংক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. আবুল হোসেন জোয়ার্দার সাবেক সাধারণ সম্পাদক ফরিদপুর উপজেলা বিএনপি, এনামুল হক সভাপতি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১।

মোঃ শফিকুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে এতিম শিশুদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews