বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন জিয়াউর রহমান- মামুন মাহমুদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সোহাদ হোসেন প্রান্ত, নারায়নগঞ্জ

 

 

গত ৪৫ বছর যাবত মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর শাহাদাত বার্ষিকী পালনের মাধ্যমে জনগণ মহান এই নেতাকে স্মরণ করে আসছে। কারণ জনগণ জানেন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্রের চর্চা করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।

 

সোমবার (১ জুন) সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

 

অধ্যাপক মামুন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “আমাদের জন্য গণতন্ত্র ও মানুষের অধিকারের আদর্শ রেখে গেছেন জিয়াউর রহমান। সেই প্রেরণা নিয়ে বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করে গেছেন। একই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণের প্রাণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন রাষ্ট্র পরিচালনা করছেন।

 

নেতা-কর্মীদের প্রতি কঠোর বার্তা ও আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন কোনো কাজ যেন না করি যাতে শহীদ জিয়ার আত্মা কষ্ট পায়। শহীদ জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবন দিয়েছেন, আমরাও দেশের প্রয়োজনে জীবন দেব।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন:সুকুল ইসলাম রাজীব, যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি।হীদুল ইসলাম টিটু, সভাপতি, ফতুল্লা থানা বিএনপি।ডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি। রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল।সালাউদ্দিন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল। মশিউর রহমান রনি, সদস্য সচিব, জেলা যুবদল।আলোচনা সভা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews