বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনি উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি:

 

গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) উপজেলা জামায়াত কার্যালয়ে বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।

সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুর সোবহান মুকুল ও জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ওবায়দুল্লাহ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন,জনগণের ভোগান্তি নিরসন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের মতামত তুলে ধরা হবে।

তিনি আগামী ২০ জুন ২০২৬ শনিবার বেলা ২টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল বারী ও প্রফেসর শাহাজান আলী,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলীসহ ১১ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান,বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে এবং জনগণের কাছে দাবিসমূহ তুলে ধরতে প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews