বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে প্রতাপনগরে শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা 

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা প্রতিনিধি

 

আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের খুলনা আগমন এবং বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে প্রতাপনগরের তালতলা বাজার সংলগ্ন শহীদ আনাস বিল্লাহ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশস্থলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ইউনিয়ন আমির মাওলানা ওহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমির মাওলানা শফিকুল ইসলাম,বাইতুলমাল সম্পাদক মাওলানা কামরুজ্জামান টুকু,মাওলানা শহিদুর রহমানসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,আগামী ২০ জুন ২০২৬,শনিবার বেলা ২টায় খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সমাবেশে সর্বস্তরের মানুষের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews