বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

খুলনায় এগারো দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আর একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: ডা: শফিকুর রহমান 

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

 

খুলনায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে নতুন গণজাগরণের প্রয়োজন।

 

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন জাতীয় দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ডা. শফিকুর রহমান বলেন, আগামীর আন্দোলন কোনো ব্যক্তি, পরিবার বা দলকে ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে নয়; বরং স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য এ আন্দোলন গড়ে তোলা হচ্ছে।

 

তিনি বলেন, দেশের যুবসমাজই পরিবর্তনের মূল শক্তি। শোষণ, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

 

নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালিত হয়নি। তবে পরিস্থিতি যাই হোক না কেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলবে।

 

সরকারের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা যাবে না। বিদেশি প্রভাব বা আধিপত্যের কাছে নত না হয়ে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

 

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার বিষয়ে জনগণ সচেতন। সীমান্ত রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে তিনি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

 

সমাবেশে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews