বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কুলিয়ায় দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধ

দেবহাটা ও আশাশুনি উপজেলার শীর্ষ সন্ত্রাসী এবাদুল, আরিফুল, সামাদ, খাইরুল ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ( ১১জুন) বিকাল ৪ টায় কুলিয়া ইউনিয়নের বড় শান্তা প্রাইমারি স্কুলের সামনে দেবহাটা ও আশাশুনি উপজেলার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন কর্মসূচিতে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্ত্বে ও জামায়াতের সেক্রেটারি আব্দুস সামাদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আমির মাওলানা অলিউল ইসলাম।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান সবুজ, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল, দেবহাটা উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আবীর হোসেন লিয়ন, জামায়াত কর্মী কোহিনুর ইসলাম, বন্ধু মহল সংগঠনের সভাপতি অজয় কুমার মন্ডল, টিকেট পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বিশ্বজিত সরকার, বদরতলা বাজার কমিটির সভাপতি কামরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হোসেন সহ শত শত ঘের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি অত্র এলাকায় মাছের ঘেরে সাধারন মানুষকে জিম্মি করে অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি, চুরিসহ নানা প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে উক্ত সন্ত্রাসী বাহিনী। তাই অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews