বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল আজিজ মিয়া

 

বাংলাদেশি জাতীয়তাবাদীসংস্কৃতি, ঐতিহ্য ও ভাবধারার প্রসারে কুড়িগ্রাম জেলা শাখার জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত কমিটিতে শিক্ষাবিদ ও সাংবাদিক সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজাকে আহ্বায়ক এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক আজাদ আলীকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।

 

জানা গেছে, জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস. এম. বিপাশ আনোয়ার এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দের অনুমোদনে গত ২২ জুন ২০২৬ তারিখে এক বিশেষ পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিশিষ্ট সংগীতশিল্পী ও নাট্যব্যক্তিত্ব মো. তাইজুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক), বাংলাদেশ বেতারের সংগীতশিল্পী মো. গুলজার হোসেন (নির্বাহী সদস্য), শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার মো. ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংগীতশিল্পী মো. গোলাম মোস্তফা বাবলু (নির্বাহী সদস্য) এবং নাট্য ও নৃত্যশিল্পী মোছা. আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।

 

কমিটি গঠনের পরদিন, ২৩ জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক অনিরুদ্ধ রেজা।

 

সভায় তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং জেলার বিভিন্ন উপজেলায় সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews