রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

কুড়িগ্রামে আমিরে জামায়াত এই বার ১৮ কোটি মানুষের বিজয় চায়

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ।

 

আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। এটি আমার সোনার বাংলা এই বাংলায় আর কোনো জমিদারকে আমরা মেনে নেব না। বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডা. শফিকুর রহমান বলেন, “আবু সাঈদ, মুগ্ধ এবং হাদির আত্মত্যাগ এ জাতি কোনোদিন ভুলবে না” তিনি আরও স্মরণ করেন ২৪ জুলাইয়ের সেই কালজয়ী ঘটনার কথা, যেখানে ১৪০০ জন শহীদ হয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত কণ্ঠে এক অকুতোভয় মেয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, “সেই মেয়েটি বলেছিল— পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা।”

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মুস্তাকের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা’ তুলে দেন। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে এক বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে যেখানে কোনো স্বৈরাচারী বা জমিদারতান্ত্রিক শাসনের ঠাঁই হবে না।

জনসভায় কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ ১১-দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মাঠজুড়ে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়এবং তার বক্তব্য শুনে জনশ্রতে কুড়িগ্রাম সরকারি কলেজের মাঠ জনসমুদ্রে কানায় কানায় ভরে উঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews