
জি এম ইমরান হোসেন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে যুবসমাজকে সচেতন ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি-র উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুবকদের নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সচেতনতার মাধ্যমে যুবকরাই সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির সমন্বয় প্যানেলের প্রধান আল বান্না। এছাড়াও উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা, সাদ্দাম, সবুজ, ইমরান, আল আমিন, ফরিদ, সাদ্দাম হোসেন, সেলিম, আব্দুল্লাহ, আরাফাত রহমান তুহিন, মাহফুজুর রহমান, আসাদুল ইসলাম, সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা সমাজ উন্নয়ন, মানবসেবা, শিক্ষা বিস্তার এবং যুবকদের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
শেষে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে যুবসমাজকে সচেতন, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।