বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালিগঞ্জে ৩, ৪ ও ৭ নং ফিডারে সোমবার বিদ্যুৎ থাকবে না। খুঁটি স্থানান্তর কাজে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রাস্তা প্রশস্ত করণ প্রকল্পের অংশ হিসেবে বিদ্যুতের খুঁটি স্থানান্তরের কাজ চলবে আজ সোমবার (১৫ জুন)। এ কারণে উপজেলার ৩, ৪ ও ৭ নং ফিডারের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িক ভাবে বন্ধ থাকবে।

কালিগঞ্জ সাব-জোনাল বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, সড়ক সম্প্রসারণের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকা গুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। কাজ শেষ হলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।(৪নং) ফিডারের আওতায় থাকা বাজারগ্রাম, ফুলতলা, মহৎপুর, বাজারগ্রাম রহিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। (৩ নং) ফিডারের অন্তর্ভুক্ত পাউখালী, পিরোজপুর, ধলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়িয়া, উজায়মারী, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ধুলিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, গোয়ালপোতা ও পীরগাজন এলাকাও বিদ্যুৎবিহীন থাকবে।

এছাড়া (৭নং) ফিডারের ভদ্রখালী বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব এলাকা, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর (আংশিক), কুশলিয়া, দক্ষিণ শ্রীপুর ও কলিযুগা এলাকায়ও একই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কালিগঞ্জ সাব-জোনাল বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews