সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

কালিগঞ্জে অবৈধ তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মৌতলা ও বিষ্ণুপুর ইউনিয়নে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।

 

কালিগঞ্জ থানার এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল মৌতলা ইউনিয়নের পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স লায়ন এন্টারপ্রাইজে অভিযান চালায়। সেখানে ৬ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল পেট্রোলসহ মোট ৩০টি ব্যারেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় দোকানের মালিক পার্থ প্রতিম অর্জুন সিংহ (২৬)-কে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান।

 

এর আগে বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে মো. আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ লিটার তেল ও তেল বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সার্কেল এসপি রাজিব আহমেদের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews